• পরিচিতি
  • যোগাযোগ
  • হোম
  • ভিডিও লেকচার
  • প্রবন্ধ সমূহ
  • বই সমূহ
  • রিসার্স পেপারস
  • অর্গানাইজেশনস

সামাজিক যোগাযোগ

185. জানতে চাই প্রশ্নোত্তর সেশন - ১৮৫ ।। Prof. Dr. Mohammad Monzur-E-Elahi

1898 viewsSep 08, 2026

প্রফেসর ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়

বইগুলো সংগ্রহ করতে যোগাযোগ করুন : +8801805561772
বইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন : https://wa.me/c/8801872836242

অফিসিয়াল ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@DrMohammadMonzurEElahi
অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/
অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial
অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi
গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu
হোয়াটসঅ্যাপ চ্যানেল : https://whatsapp.com/channel/0029Vafrb5Q6rsQkw6IVV510

অর্গানাইজেশনসমূহ :
ইমাম বুখারী ট্রাস্ট : https://www.facebook.com/imambukharitrustbd
তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/
কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran
তাইবাহ পাবলিসার্স : https://www.facebook.com/taibahpublishers


0:00, intro
0:10, এ সেশনে যে সকল প্রশ্ন নির্বাচন করা হয়েছে।
0:54, introduction
1:47, শাইখ, তাওহীদ-এর রোকন কয়টি ও কী কী?
5:57, শাইখ, “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”-এর সঠিক অর্থ কোনটি?
7:43, স্যার, দেরিতে সালাতে শরীক হলে, ইমামের পেছনে কি প্রথমে সানা পড়বো না কি সরাসরি সূরা আল-ফাতিহা পড়বো?
18:40 শাইখ, আপন আত্মীয়ের সাথে কতটুকু সম্পর্ক রাখতেই হবে যদিও তাঁর মাধ্যমে যুলুমের শিকার হই?
19:58, স্ত্রী নামায না পড়লে করণীয় কী?
20:50, শাইখ, চিরকাল জাহান্নামে থাকতে হবে, এতে কী বোঝায়, কোনদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না?
22:34, শাইখ, হাঁস জবাই করলে ভালো ভাবেই গলা কাটা হয়। তবুও অনেক সময় দেখাযায় হাঁস দৌড়ে বেড়ায়। এজন্য কেউ কেউ মাথা মটকিয়ে দেয়—এটা করা কি সঠিক?
25:17, সম্মানিত শাইখ, আমি ভারত থেকে বলছি। টেনে-হেঁচড়ে, জোরজবরদস্তি করে কাউকে সালাতে নিয়ে যাওয়া যাবে কি?
27:38, সম্মানিত শাইখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আপনারা তো নিশ্চয় অবগত আছেন, ভারতে মুসলিমদের ওপর বিভিন্ন দিক থেকে কোণঠাসা করে রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। সাম্প্রতিক আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে, আদালতের নির্দেশনা ছাড়াই মসনদে বসে থাকা জালেমরা ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনকে দিয়ে ইতোমধ্যেই অসংখ্য মাসজিদের মাইক খুলে নিয়েছে। এমতাবস্থায় মুসলিমদের কী করা উচিত? প্রতিবাদ করলেই দেশদ্রোহী বলে আখ্যা দেয়?
30:03, শাইখ, আমি প্রতিবন্ধীদের ডাক্তার। অনেক সময় artificial organ লাগাতে হয়। এটা জায়েয কি?
33:22, সন্মানিত শাইখ, একজন লোক একটি প্রতিষ্ঠানে চাকরিরত আছেন। প্রতিষ্ঠানটি হালাল বিষয়াদি নিয়ে কাজকর্ম করে থাকেন। কিন্তু সে লোকটি একটি সার্টিফিকেট ক্রয় করে প্রতিষ্ঠানটিতে চাকরি নেন। পরিচালক বিষয়টি সম্পর্কে অবগত আছেন। সে লোকটি যথাযথ পরিশ্রম করে। এখন প্রশ্ন হলো, সে লোকটির এ ইনকাম কি হালাল? সে লোকটির করণীয় কী এখন?
35:43, সম্মানিত শায়খ, মাগরিবের জামাতে প্রথম দুই রাকাত মিস হয়ে যাওয়ার কারণে আমি ইমাম সাহেবের সাথে তৃতীয় রাকাতে শরীক হলাম। এরপর ইমাম সাহেব সালাম ফিরিয়ে নামায শেষ করার পর, আমার বাকি রয়েছে আরো ২ রাকাত। এ অবস্থায় আমার করণীয়? ১. এরপর কি এক রাকাত পড়ে বৈঠক (তাশাহহুদ) করতে হবে, না কি সরাসরি দু রাকাত পরপর পড়ে শেষে গিয়ে বৈঠক করতে হবে? অর্থাৎ আমার জন্য দ্বিতীয় বৈঠকটি ঠিক কোন সময়ে হবে?
38:45, শাইখ, ২০২০ সালে এক আন্টি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন তার স্বামী মানত করেন স্ত্রী সুস্থ হলে মাজারে খাসি জবাই দেবেন, রান্না করে ওখানকার মানুষদের খাওয়াবে, আত্মীয়-স্বজনকে খাওয়াবেন। তার স্ত্রীর সুস্থ হয়েছেন কিন্তু তিনি সে মানত পূরণ করেনি। এখন কিছুদিন যাবৎ স্ত্রী আবার আগের মতো অসুস্থ হয়ে পড়েছে। তারা ভাবছে, মানত পূরণ না করার কারণে আবার অসুস্থ হয়ে পড়েছে। এখন তাদের মানত পূরণ করার মতো আর্থিক সামর্থ্য নেই তাদের করণীয় কী? আর মাজারে খাসি রান্না করবে এটা যদি শারী'আসম্মত না হয় তাহলে করণীয় কী?
39:50, শাইখ, ইলেম অর্জন করে দীনের জন্য কিছু করতে চাই। কীভাবে শুরু করব?
40:54, শাইখ, একটি AI অটোমেশন এজেন্সির গাড়ি বিক্রেতাদের কাছে নানা AI automation service বিক্রি করে। তবে সব সার্ভিস প্যাকেজে অ্যাড বানানো সার্ভিসও বিক্রি করে মালিক বলেছে কিছু এডে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তাহলে তাদের জন্য ক্লায়েন্ট খোঁজা এবং তাদের সার্ভিস বিক্রি করতে সাহায্য করে কমিশন নেওয়া কি হারাম চাকরি হবে?
41:42, ইসলামে বায়াত গ্রহণের ব্যাপারে নির্দেশনা কী? বর্তমান সময়ে বায়াত গ্রহণ কি আবশ্যক?
45:45, শাইখ, ইমামের পিছনে এক রাকাত ও তিন রাকাত সালাত না পেলে তাশাহুদ শেষ করে ওঠে আমি কি নামাযে রফউল ইয়াদাইন করব?
46:39, শাইখ, আমরা দাম্পত্য জীবনে অনেক কষ্টে আছি। সবকিছু লেখা সম্ভব না। তাই অল্প কিছু লেখছি। আমি চাই আমার স্বামীর সাথে বসে আমাদের দাম্পত্য জীবনের সমস্যাগুলো সমাধান করতে, কিন্তু তিনি শুনেন না। এখন করণীয় কী?
47:42, Conclusion

সামাজিক যোগাযোগ

ফেইসবুকইউটিউবটুইটার

প্রয়োজনীয় লিংক

ভিডিও লেকচারবই সমূহপ্রবন্ধ সমূহ

© ২০২২, সর্বস্বত্ব সংরক্ষিত

Powered By - Deeni Info Tech

© ২০২২, সর্বস্বত্ব সংরক্ষিত

Powered By - Deeni Info Tech